রাসূলকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমরা শিরক করছি না তো?
সূরা আল ইমরান (৩), আয়াত ৮৪:
"বল, আমরা আল্লাহ্তে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছি, আমরা তাহাদের মধ্যে কোন তারতম্য করি না এবং আমরা তাঁহারই নিকট আত্মসমর্পণকারী।'"
আমরা রাসূলকে চরম ভালোবাসা দেখতে গিয়ে বলি এবং বিশ্বাস করি যে আমাদের রাসূল সবার থেকে শ্রেষ্ঠ। অথচ আল্লাহ্ নবী রাসূলগণের মাঝে তারতম্য করতে বারণ করেছেন। তাছাড়া বিধান শুধু আল্লাহই দিতে পারেন এবং সমস্ত বিধান কুরআনে বলে দিয়েছেন। অথচ বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পারা যায়, রাসূলও কিছু বিধান দিয়েছেন! এটা কি শিরকের পর্যায়ে পরে না?
আমাদের এটুকু বুঝার জ্ঞান কবে হবে?

