আমরা কি সত্যিই কুরআন বুঝি? — "মা লাম তাকূনূ তা'লামূন"

আলম এম.আলম এম.৯ সেপ্টেম্বর, ২০২৬
🔬 কুরআনিক গবেষণা ও চিন্তাশীল বিশ্লেষণ ক্যাটাগরি: গবেষণা • লেখক: আলম এম. • ১০ সেপ্টেম্বর ২০২৬

আমরা কি সত্যিই কুরআন বুঝি? — "মা লাম তাকূনূ তা'লামূন"

মধ্যযুগীয় সংকীর্ণ ফিকহের বৃত্ত ভেঙে মহাজাগতিক ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে কুরআনের অফুরন্ত গভীরতা উপলব্ধি করার ঐতিহাসিক আহ্বান: ৫১:৪৭, ২১:৩০ ও ৭৮:৭।

আমরা কি সত্যিই কুরআন বুঝি?"

ভূমিকা: প্রশ্নটা কোথা থেকে এলো?

"মা লামতা কুনু তা'আলামুন" (যা ইতিপূর্বে তোমরা জানতে না) - এই আয়াতটি কি সত্যিই শুধু কাপড়-চোপড়, জানাজা-কবর, অথবা বসা-দাঁড়ানোর ভঙ্গি শেখানোর জন্য নাযিল হয়েছে? নাকি এর অর্থ অনেক বেশি গভীর, অনেক বেশি মহাবিশ্বব্যাপী?

আমরা যখন কুরআন খুলি, তখন দেখি:

সূরা আজ-যারিয়াত, আয়াত: ৪৭

"আমি পরম ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তা সম্প্রসারণ করছি।"

একটি আয়াত যা ১৪০০ বছর আগে মহাবিশ্বের সম্প্রসারণ (Expansion of the Universe) সম্পর্কে বলছে - যা আধুনিক বিজ্ঞান ২০শ শতকে এসে আবিষ্কার করেছে।

আবার দেখি:

সূরা আল-আম্বিয়া, আয়াত: ৩০

"যারা কুফরী করে তারা কি দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম?"*

এটি বিগ ব্যাং তত্ত্বের (Big Bang Theory) সাথে অসাধারণভাবে মিলে যায় - যেখানে সমগ্র মহাবিশ্ব একটি সংকুচিত বিন্দু থেকে বিস্তৃত হয়েছে।

কুরআনের বৈজ্ঞানিক আয়াতগুলো এক নজরে

কুরআনে ছড়িয়ে-ছিটিয়ে আছে এমন অসংখ্য আয়াত, যা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত। চলুন সেগুলোকে কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভাগ করে দেখি -

মহাবিশ্ব ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আয়াত:

সূরা যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি আকাশ নির্মাণ করেছেন এবং তা সম্প্রসারণ করছেন - যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্বের সাথে মিলে যায়।

সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশে ছিল, অতঃপর তাদেরকে পৃথক করা হয়েছে - যা বিগ ব্যাং তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সূরা আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে যেভাবে লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়, সেভাবে আকাশকে গুটিয়ে নেওয়া হবে - যা মহাবিশ্বের সম্ভাব্য সংকোচনের ইঙ্গিত দেয়।

সূরা নাবার ১২ নম্বর আয়াতে সাত আকাশের কথা বলা হয়েছে, যা বহু-স্তরবিশিষ্ট মহাবিশ্বের দিকে ইঙ্গিত করতে পারে।

সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে আকাশে বুুরুজ (তারকামণ্ডলী) সৃষ্টি এবং সূর্য ও চাঁদের উল্লেখ রয়েছে।

সূরা ইয়াসীনের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে যে সূর্য ও চাঁদ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে বা ভাসছে - যা গ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সাথে মিলে যায়।

সূরা রাদের ২ নম্বর আয়াতে আকাশকে খুঁটি ছাড়া উর্ধ্বদেশে স্থাপন করার কথা বলা হয়েছে, যা মহাকর্ষীয় ভারসাম্যের প্রতি ইঙ্গিত বহন করে।

সমুদ্রবিদ্যা সম্পর্কিত আয়াত:

সূরা রহমানের ১৯-২০ নম্বর আয়াতে বলা হয়েছে যে দুই সাগর পাশাপাশি প্রবাহিত হচ্ছে, তাদের মিলন ঘটছে, কিন্তু তাদের মাঝে রয়েছে একটি অদৃশ্য পর্দা বা অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। এই আয়াতটি সমুদ্রবিদ্যার সেই সত্যকে নির্দেশ করে, যেখানে বিভিন্ন ঘনত্ব ও তাপমাত্রার সাগরের পানি মিশে না গিয়ে আলাদা থাকে।

সূরা নূরের ৪০ নম্বর আয়াতে গভীর সমুদ্রের অন্ধকারের বর্ণনা দেয়া হয়েছে, যেখানে তরঙ্গের ওপর তরঙ্গ এবং তার ওপরে মেঘমালা - ফলে একের ওপর এক অন্ধকার স্তর সৃষ্টি হয়। আধুনিক সমুদ্রবিজ্ঞান প্রমাণ করেছে যে গভীর সমুদ্রে ১০০০ মিটারের নিচে আলো পৌঁছায় না এবং সেখানে বিভিন্ন স্তরে অন্ধকার বিরাজ করে।

ভূতত্ত্ব সম্পর্কিত আয়াত:

সূরা নাবার ৬-৭ নম্বর আয়াতে পৃথিবীকে শয্যা এবং পর্বতসমূহকে পেরেক বা খুঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। আধুনিক ভূতত্ত্ব প্রমাণ করেছে যে পর্বতগুলোর গভীরে শিকড়ের মতো অংশ ভূ-অভ্যন্তরে প্রোথিত থাকে, যা তাঁবুর খুঁটির মতো পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখে।

জীববিজ্ঞান ও ভ্রূণতত্ত্ব সম্পর্কিত আয়াত:

সূরা আলাকের ২ নম্বর আয়াতে মানুষকে 'আলাক' (جنين معلق বা জমাট বাঁধা রক্ত) থেকে সৃষ্টি বলা হয়েছে। আধুনিক ভ্রূণতত্ত্ব বলে যে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে সংযুক্ত হওয়ার পর রক্তের জমাটবৎ অবস্থায় থাকে।

সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে যে সব প্রাণবান জিনিস পানি থেকে সৃষ্টি করা হয়েছে - যা জীববিজ্ঞানের মৌলিক সত্য যে পানি ছাড়া কোনো জীবন সম্ভব নয়।

উদ্ভিদবিদ্যা সম্পর্কিত আয়াত:

সূরা হিজরের ২২ নম্বর আয়াতে উর্বরকারী (পরাগায়নকারী) বাতাস পাঠানোর কথা বলা হয়েছে। বাতাসের মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন হয় - যা আধুনিক উদ্ভিদবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়।

জেনেটিক্স সম্পর্কিত আয়াত:

সূরা ক্বিয়ামাহর ৩-৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষের আঙুলের ডগাগুলো পর্যন্ত সঠিকভাবে বিন্যস্ত করতে সক্ষম। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতিটি মানুষের আঙুলের ছাপ সম্পূর্ণ আলাদা এবং এতে জিনগত তথ্য সংরক্ষিত থাকে।

জোড়ায় জোড়ায় সৃষ্টি সম্পর্কিত আয়াত:

সূরা ইয়াসীনের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ, মানুষ এবং তারা যা জানে না - সবকিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে উদ্ভিদ, প্রাণী এমনকি পদার্থবিজ্ঞানের কণাগুলো পর্যন্ত জোড়ায় সৃষ্ট।

বেদনার সত্যি: আমরা কোথায় আটকে আছি?

আফসোস! ১৪০০+ বছর পরে আমরা কুরআনের সেই সব আয়াতকে বাদ দিয়ে ব্যস্ত -

ঢিলা কুলু বানানো নিয়ে,

টাখনুর ওপর কাপড় পড়া নিয়ে,

কোন পায়ের ওপর কোন পা দিয়ে বসতে হবে - তা নিয়ে,

কাতারে দুই পা কতটুকু ফাঁক করে দাঁড়াতে হবে - তা নিয়ে।

এসবের কোনোটি কি "মা লামতা কুনু তা'আলামুন"-এর অন্তর্ভুক্ত?

আমরা কি সত্যিই বিশ্বাস করি যে রাসূলুল্লাহ (সা.)-এর প্রধান শিক্ষা ছিল - কীভাবে হাগু-মুতু করতে হবে, কীভাবে জানাজা দিতে হবে, কীভাবে কবর খুঁড়তে হবে?

অথচ কুরআনের অধিকাংশ আয়াতই ডাকছে -

"তোমরা কি চিন্তা করো না?"

"তোমরা কি দেখো না?"

"তোমরা কি বিজ্ঞানে চিন্তা করো না?"

কুরআনের মূল বার্তা কী?

কুরআন বিশ্বাসের পাশাপাশি জ্ঞানার্জনের আহ্বান জানায়। এটি একটি চিন্তার আমন্ত্রণ:

সূরা আল-ইমরান, আয়াত: ১৯০

"নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শনাবলী রয়েছে।"

আল্লাহ বলছেন:

আকাশের দিকে তাকাও,

পৃথিবীর দিকে তাকাও,

নিজের সৃষ্টির দিকে তাকাও,

সাগর-পর্বত-নক্ষত্রের দিকে তাকাও -এবং চিন্তা করো!

তখনই তুমি ঈমানের গভীরতা অনুভব করবে।

কিন্তু আমরা যদি কুরআনকে শুধু ফিকহের সংকীর্ণ গ্রন্থ বানিয়ে ফেলি- তবে আমরা সেই আয়াতগুলোর আলো থেকে বঞ্চিত থাকব, যেগুলো বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং জ্ঞানকে আহ্বান করে।

সাবধান: জ্ঞানী-মুর্খদের ফাঁদ

আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে - যারা কুরআনের বিশাল জ্ঞানভাণ্ডার'কে সংকুচিত করে আচার-আচরণের খুঁটিনাটি'তে ফেলেছে। তারা বলে:

এসবই তো আমরা জানতাম না, রাসুল আমাদের শিক্ষা দিয়েছেন।

কিন্তু প্রশ্ন হলো - রাসুল কী শিখিয়েছিলেন বেশি?

তিনি কি ২৩ বছর ধরে শুধু টাখনুর ওপরের কাপড়ের দৈর্ঘ্য নিয়ে কথা বলেছেন?

নাকি তিনি তাওহীদ, আখিরাত, ন্যায়বিচার, জ্ঞান, চিন্তা, মহাবিশ্ব ও সৃষ্টির রহস্য নিয়ে কথা বলেছেন?

আমরা যদি ফিকহের গৌণ বিষয়গুলোকে মূল বানাই, আর কুরআনের বৈজ্ঞানিক ও দার্শনিক আয়াতগুলোকে উপেক্ষা করি - তাহলে আমরা কুরআনের মূল উদ্দেশ্য থেকে সরে যাই।

আহ্বান: নিজের আক্কেল খাটান

কুরআন বারবার বলেছে:

"তোমরা কি চিন্তা করো না?"

"তোমরা কি প্রজ্ঞা ব্যবহার করো না?"

"তোমরা কি বোঝো না?"**

আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। তিনি চান আমরা তা ব্যবহার করি।

যখন দেখি আকাশ সম্প্রসারিত হচ্ছে - চিন্তা করি।

যখন দেখি সাগরের দুই স্তর মিলছে না - চিন্তা করি।

যখন দেখি ভ্রূণ ধাপে ধাপে বড় হচ্ছে - চিন্তা করি।

যখন দেখি পর্বত পেরেকের মতো - চিন্তা করি।

এটাই কুরআনের পদ্ধতি। এটাই "মা লামতা কুনু তা'আলামুন"-এর আসল অর্থ।

সূরা আল-হাদীদ, আয়াত: ২৫

"আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের বহুবিধ উপকার।"

লোহা যেমন শক্তি ও উপকারের প্রতীক - তেমনি জ্ঞানও শক্তি ও উপকারের প্রতীক।

আসুন, আমরা কুরআনকে বোঝার চেষ্টা করি - শুধু পড়ার নয়।

আসুন, আমরা জ্ঞানী-মুর্খদের থেকে সাবধান থাকি - যারা কুরআনের বিশালতাকে সংকুচিত করে ফেলে।

জ্ঞানই ঈমানের ভিত্তি।

চিন্তাই ঈমানের অলংকার।

The current local time is: 2026-09-10T01:10:25+06:00.

পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।

আপনার জন্য নির্বাচিত

সম্পর্কিত গবেষণা ও প্রাসঙ্গিক বিষয়সমূহ

এই বিষয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট আরও কিছু গভীর আলোচনা ও কুরআনভিত্তিক অনুসন্ধান

সকল প্রবন্ধ দেখুন

আমরা কি সত্যিই কুরআন বুঝি?

"মা লাম তাকুনু তা’লামুন" — কুরআন কি কেবল বাহ্যিক আচার-অনুষ্ঠানের সংকীর্ণ গ্রন্থ, নাকি মহাবিশ্ব সম্প্রসারণ, বিগ ব্যাং, সমুদ্রের অন্ধকার ও জীববিজ্ঞানের গভীরতম চিন্তার এক চিরন্তন মহাকাব্য?

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

কুরআনের আয়াতে প্রকৃতি, মহাবিশ্ব ও সৃষ্টির নিদর্শন

কুরআন নিজেকে এমন এক কিতাব হিসেবে উপস্থাপন করে যার আয়াত মানুষকে চিন্তা ও পর্যবেক্ষণের আহ্বান জানায়। উদয়াচল-অস্তাচল, মহাবিশ্ব সঙ্কোচন, লোহা, সমুদ্রের অন্ধকার, জীবজগৎ ও মানবদেহের সূক্ষ্ম বিন্যাসকে বিচ্ছিন্ন তথ্য হিসেবে নয়, বরং ঐশী নিদর্শন ও তাদাব্বুরের সামগ্রিক প্রেক্ষাপটে আলম এম.-এর বিশ্লেষণধর্মী গবেষণা নিবন্ধ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

কুরআনের আয়াত, প্রকৃতি ও আধুনিক বিজ্ঞানের আলোকে ১৭টি আলোচিত বিষয়

কুরআনে আকাশ, পৃথিবী, সূর্য, চন্দ্র, পানি, সমুদ্র, প্রাণী ও মানবদেহ নিয়ে বহু আয়াত রয়েছে। এসব আয়াতের সাথে আধুনিক বিজ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক, সংখ্যাগত ও ব্যাখ্যামূলক পর্যবেক্ষণ এবং তাদাব্বুরের নীতিমালার আলোকে ১৭টি আলোচিত বিষয়ের প্রামাণ্য বিশ্লেষণ। আলম এম.-এর বিশেষ গবেষণা নিবন্ধ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

সালাতুল উস্তা: আমরা কি শুধু সালাত পড়ি, নাকি আল্লাহর জন্য দাঁড়াই?

কুরআনে সামাজিক অধিকার, দায়িত্ব ও অনুগ্রহের বিধানের মাঝে হঠাৎ সালাতুল উস্তার আলোচনা কেন? মূলধাতু و س ط, ح ف ظ ও ق ن ت-এর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, মরুভূমির পানির মশকের রূপক এবং আল্লাহর জন্য কানিত অবস্থায় দাঁড়ানোর নিবিড় পর্যালোচনা। আলম এম.-এর নিবন্ধ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

কুরআনে আল্লাহ কখনো “আমি”, কখনো “আমরা”, আবার কখনো “আল্লাহ” বা “তিনি” কেন বলেন?

কুরআনে আল্লাহর জন্য 'আমি' (أَنَا), 'আমরা' (نَحْنُ), 'তিনি' (هُوَ) ও 'আল্লাহ' নামের ব্যবহার: অলংকারিক রীতি বনাম ব্যাকরণিক দৃষ্টিকোণ ও প্রাসঙ্গিক অর্থস্তর। সূরা ত্বা-হা, আল-হিজর, আল-হাদীদ, আল-ফাতিহা ও আন-নিসা ৪:৮২-এর শব্দার্থতাত্ত্বিক ও ইলতিফাত পর্যালোচনা।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন