যে ব্যাক্তি উত্তেজিত না হয়ে, বা খারাপ পরিস্থিতিতে এমনকি সকল কাজে ধৈর্য ধারণ করে, আল্লাহ তার সাথে আছেন।
- ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারণকারীদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত ৫৩)
- ‘এবং আল্লাহ ধৈর্যধারণকারীকে ভালোবাসেন।' (সুরা আলে ইমরান, আয়াত:১৪৬)
- এবং আপনি ধৈর্যধারণকারীদের সুসংবাদ দিন। (সুরা বাকারা, আয়াত:১৫৫)
- 'এবং যারা ধৈর্যধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব।’ (সুরা নাহল, আয়াত ৯৬)
- পবিত্র কোরআনে ধৈর্যশীলদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের ওপর আক্রমণ করলে তোমাদের প্রতিপালক পাঁচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন।’ (সুরা আলে ইমরান, আয়াত ১২৫)
- ধৈর্যশীলদের প্রতি ফেরেশতাদের সালাম : ধৈর্যশীল বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদের প্রতি সালাম পাঠ করবে। আল্লাহ বলেন, ‘এবং ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে উপস্থিত হবে এবং বলবে তোমরা ধৈর্যধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি; কতই না ভালো পরিণাম। ’(সুরা ইনসান, আয়াত ১২)
- আল্লাহ নিজেই ধৈর্যশীলদের রক্ষা করেন। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো তবে তাদের কোনো কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ (সুরা আলে ইমরান, আয়াত ১২০)
ধৈর্য ধারণ করলেই আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহ ধৈর্য ধারনের আদেশ দিয়েছেন আর এটাই আল্লাহর সুন্নত। আর এই সুন্নত সকল নবীগণ অনুসরণ করেছেন।

