🌿 আল্লাহকে ‘সাহায্য’ করার মানে কি? - ৪৭:৭ আয়াতের রুটভিত্তিক বিশ্লেষণ
❌ অনুগ্রহ করে যে যার মতো গবেষণা করবেন। এই লেখাটির কথা চূড়ান্ত ধরে নেবেন না, প্লীজ।
অনেকেই প্রশ্ন করেন:
“আল্লাহ তো অমুখাপেক্ষী, তাহলে ‘আল্লাহকে সাহায্য কর’ অনুবাদ কেন আসে?”
এ পোস্টটি সেই ভুল বোঝাবুঝি দূর করার জন্য।
প্রচলিত অনুবাদে বলা হয়:
“হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন।”
(সূরা মুহাম্মদ ৪৭:৭)
কিন্তু আরবির রুট দেখলে পরিষ্কার হয় - এখানে “আল্লাহকে সাহায্য করা” মানে আল্লাহর দীন, সত্য ও নির্দেশকে সমর্থন করা।
আল্লাহ কখনো সাহায্যপ্রার্থী নন - এটি ভাষাগত প্রকাশ।
🌸 রুটভিত্তিক বিশ্লেষন:
Yā Ayyuhā Alladhīna Āmanū ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا )
Aamanu (آمَنُوا)
রুট: أ م ن
অর্থ: বিশ্বাস করা।
📌 হে বিশ্বাসীরা
In Tansurū Allāh ( إِن تَنصُرُوا اللَّهَ )
Tansurū (تَنصُرُوا)
রুট: ن ص ر
অর্থ: সমর্থন দেওয়া, প্রতিষ্ঠা করা, শক্তি জোগানো।
📌 “আল্লাহকে সমর্থন করা” বলতে বোঝানো হয়
আল্লাহর নির্দেশ - সত্য - দীনকে সমর্থন করা,
কারণ আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষী নন।
Yansurkum (يَنْصُرْكُمْ)
রুট: ن ص ر
অর্থ: তিনি তোমাদের সমর্থন দেবেন, শক্তি দেবেন।
💪 আল্লাহ তোমাদের পক্ষে সহায়তা করবেন।
Wa yusabbit aqdāmakum ( وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ )
Yuthabbit (يُثَبِّتْ)
রুট: ث ب ت
অর্থ: দৃঢ় করা, স্থির রাখা।
Aqdāmakum (أَقْدَامَكُمْ)
রুট: ق د م
অর্থ: পা, স্থিতি, এগিয়ে যাওয়ার শক্তি।
🦶 তোমাদের পদক্ষেপকে দৃঢ় করে দেবেন।
🌼 অর্থনিষ্ঠ ও সামঞ্জস্যপূর্ণ অনুবাদ:
হে বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর নির্দেশ - সত্য - দীনকে সমর্থন কর, তবে তিনিও তোমাদেরকে সমর্থন দেবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় রাখতে শক্তি প্রদান করবেন।
🌻 মূল বার্তা:
▪️আল্লাহকে সাহায্য করা আক্ষরিক নয়।
▪️এটি আরবি ভাষার প্রবাদগত ব্যবহার।
▪️প্রকৃত অর্থ - আল্লাহর দীন প্রতিষ্ঠায় দাঁড়ানো।
▪️প্রতিদানে আল্লাহ তোমাদের শক্তি, স্থিরতা ও সহায়তা দেন।
©আলম - ৮ ডিসেম্বর ২০২৫ইং, রাত ৭টা ২৬মি.

