সূরা আল-হাজ্জ ২২:২৭ — হজের সার্বজনীনতা ও উট-বিতর্ক নিরসন
সূরা আল-হাজ্জ ২২:২৭-এ ব্যবহৃত "রিজালান" ও "ধামির" (ض-م-র) কি কেবল উটকে বোঝায়, নাকি দূর-দূরান্ত থেকে আগত যে কোনো হালকা, দ্রুতগামী ও অ্যারোডাইনামিক বাহনকে নির্দেশ করে? একটি ভাষাতাত্ত্বিক গবেষণা।
একটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম -
কেনো সূরা হজ্জের মধ্যে তো আছে - হজ্জ করবে পায়ে হেঁটে বা জীর্ন শীর্ণ উটে করে। বাংলাদেশের মানুষ কি পায়ে হেঁটে বা উটের পিঠে বসে যেতে পারবে, উট নিয়ে তো ঢুকতেই দিবে না মক্কায়।
নিম্নে উত্তর দিলাম।
Al-Hajj 22:27
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالࣰا وَعَلَىٰ كُلِّ ضَامِرࣲ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقࣲ
প্রচলিত অনুবাদ:
‘আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে’।
প্রকৃত অনুবাদ:
এবং সকল সত্তার মধ্যে কেন্দ্রীয় কেন্দ্র-পরিদর্শন প্রোটোকল (হজ)-এর ঘোষণা করে দাও; তারা তোমার কাছে ফিরে আসবে - কেউ স্বাধীন-ইচ্ছাসম্পন্ন সত্তা হিসেবে পদব্রজে, আবার কেউ স্বল্প-শক্তি-ব্যয়ী পরিবহন ব্যবস্থার মাধ্যমে - প্রত্যেক দূরবর্তী পথ অতিক্রম করে।
Note: এই 22:27 নম্বর আয়াতে উট বলে কোনো শব্দই নেই।
The current local time is: 2026-09-10T01:00:52+06:00.

