উপহাস

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬

 আমরা কোরআনের পাশাপাশি অন্য বহু কিতাবে বিশ্বাস ও মানি বিধায় কোরআনের আদেশ আমাদের ভাবায় না বা কোন পরিবর্তন আনায় না। আমরা আল্লাহ কে মানি মুখে আর সামাজিকতায়, কাজে নয়। তাই আল্লাহর আদেশ আমরা আল্লাহকে সুর করে শুনিয়ে তৃপ্তি পাই, জীবনে পালন করে নয়। যেমন -

আল্লাহ কাউকে উপহাস করতে, দোষারোপ করতে, বডি শেমিং মানে মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন। যারা এসব করে আল্লাহর কাছে তারা যালিম।
কিন্তু আপনি আমি নোয়াখাইল্লা, কাইল্লা, ভোটকা, চিকনা, টিজ করা বা কারো ব্যার্থতায় হাসাহাসি মানে উপহাস করি।এমন মুসলমানের সংখ্যা প্রচুর যা আমারা ফিমেইল সেলিব্রেটিদের ছবি বা ভিডিওর কমেন্টে দেখতে পাই। আমাদের সো কলড আলেমরা এক অপরকে দোষারোপ, গালাগালি করছে। আল্লাহর আদেশ কি তাদের জানা নাই?
হে মু’মিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন মহিলা অপর কোন মহিলাকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করনা এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকনা; ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরণের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই যালিম। (সুরা আল- হুজরাত,আয়াত ১১)
এই আয়াত অনুযায়ী আমরা যেসব ধর্মীয় বক্তাদের দোষারোপ করতে দেখি, আল্লাহর কাছে তারা যালিম। এমনকি আমরা যারা অন্যকে মন্দ নামে ডাকি বা অন্যকে দোষারোপ করি,আমরাও।আর এই আদেশ ভুলিয়ে দেওয়ার জন্য শয়তান আমাদের দিয়েছে নানা ধরনের কোরআনের বাইরের আমল যা করলে নানা সোয়াব আর নেকি।
আল্লাহর কথাই হাদিস আর আল্লার আদেশ নিষেধই সুন্নত।সকল নবী রাসূল আল্লাহর সুন্নত প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, নিজেদের সুন্নত নয়। তাই তারা অনুকরণীয় আদর্শ হয়েছেন পুরো বিশ্ববাসীর জন্য আর শুধু কোরআন ছিল উনাদের জীবন বিধান।
তাহলে মানুষ এই বিধান জিবনে কায়েম না করে মুখস্থ করে কেন?
তাইতো আল্লাহ বলছেন সালাত কায়েম মানে প্রতিষ্ঠা করতে। এই জিবন বিধান কায়েম না করে আমরা তাকে মন্ত্রের মত মুখস্থ করে গুনাহ মাফ আর জান্নাত প্রাপ্তির মাধ্যম করেছি অথচ এই কুরআনে দেয়া আদেশগুলো বা বিধানগুলোই আল্লাহ সৎকর্ম বলেছেন আর সেই সৎকর্মশীলদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনের পাতায় পাতায়।
কিন্তু মানুষ এসব নিয়ে চিন্তা করে না কেন,এসব বললে তর্ক করে আর সবার আর বাব দাদার উদাহরণ দেয় কেন?
তাইতো আল্লাহ বলেছেন কুরআন চিন্তাশীলদের জন্য -
আল্লাহর কাছে নিকৃষ্ট তারা যারা চিন্তা করে না।আর বলেছেন অধিকাংশ মানুষ মিথ্যা বলে,অধিকাংশ জাহান্নামি, অধিকাংশ তর্কপ্রিয় আর অধিকাংশকে অনুসরণ করলে তারা তোমায় জাহান্নামে নিয়ে যাবে।
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।

আপনার জন্য নির্বাচিত

সম্পর্কিত গবেষণা ও প্রাসঙ্গিক বিষয়সমূহ

এই বিষয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট আরও কিছু গভীর আলোচনা ও কুরআনভিত্তিক অনুসন্ধান

সকল প্রবন্ধ দেখুন

একীভূত সার্বভৌম ম্যাট্রিক্স

প্রচলিত লোকজ ধারণার বাইরে গিয়ে আরবির মূল শব্দার্থ ও তাওহীদের একক সার্বভৌমত্বের আলোকে মালাইকা (নির্বাহী আইন), ওহী (প্রশাসনিক কোড) এবং রুহ (লাইভ এক্সিকিউটিভ কমান্ড)-এর পুনর্মূল্যায়ন ও সূরা নিসার ৪:৮২ ফিল্টারে মহাজাগতিক বিচারবিজ্ঞানের অনন্য বিশ্লেষণ। লেখক: আলম এম.।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

রাসূলুল্লাহ (সা.)-এর ঐশ্বরিক শিক্ষা ও অক্ষরজ্ঞান

রাসূলুল্লাহ (সা.) কি নিরক্ষর ছিলেন? ‘বলো’ (কুল) বনাম ‘পড়ো’ (ইকরা)-এর মনস্তাত্ত্বিক পার্থক্য, জিবরাঈল (আল্লাহর রূপান্তরকারী শক্তি) ও কলমের শিক্ষা, ‘উম্মী’ শব্দের মূল ধাতু এবং নবুয়ত-পূর্ব বনাম নবুয়ত-পরবর্তী অবস্থার গভীর কুরআনিক ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

লওহে মাহফুজ

সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতের কষ্টিপাথরে লওহে মাহফুজ সংক্রান্ত আয়াতসমূহের দ্বন্দ্বহীন পাঠ, মূল শব্দসমূহের (লওহ, মাহফুজ, কিতাব, নাবরাআহা) আরবী রুট বিশ্লেষণ এবং লওহে মাহফুজ (মহাজাগতিক নিয়ম ও ওহী) বনাম আমলনামার (ব্যক্তিগত কর্মের খাতা) মৌলিক পার্থক্য।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

ঐশ্বরিক আলোর উপমা-রহস্য: সূরা আন-নূর, আয়াত ৩৫

সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াত ('আয়াহ আল-নূর')-এর প্রচলিত আক্ষরিক, দেহতাত্ত্বিক-মরমী ও কোয়ান্টাম বৈজ্ঞানিক অনুবাদ, সূরা আত-তীন (৯৫:১) ও আহসানি তাকউইমের সংযোগ, ৫টি মূল শব্দের আরবী রুট বিশ্লেষণ এবং আলোর সর্বব্যাপী উপস্থিতি বনাম গতির দার্শনিক-বৈজ্ঞানিক তত্ত্ব।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

কুরআনের আয়াত ৫:৬ - অজু কি কেবল শারীরিক, নাকি একটি সমন্বিত পরিশুদ্ধি?

সূরা আল-মায়েদা ৫:৬ আয়াতের ভাষাগত গঠন, শর্তীয় কাঠামো এবং শব্দমূল (Root) বিশ্লেষণ—যেখানে ওয়াজহ, আইদী, রুউস, আরজুল, জুনুব, সাফার, নিসা, মা এবং তায়াম্মুমের মাধ্যমে ব্যক্তি, নেতৃত্ব, দল ও মানসিক অবস্থার সমন্বিত পরিশুদ্ধি ব্যবস্থা উন্মোচিত হয়েছে।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন