হাদিসে কুদদি

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬

 কয়দিন আগে আমার এক বন্ধু সূরা আত-তাহরীম (৬৬) এর ৩ নম্বর আয়াত ইনবক্সে শেয়ার করেন, যা নিম্নরূপ:

وَ اِذۡ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعۡضِ اَزۡوَاجِهٖ حَدِیۡثًا ۚ فَلَمَّا نَبَّاَتۡ بِهٖ وَ اَظۡهَرَهُ اللّٰهُ عَلَیۡهِ عَرَّفَ بَعۡضَهٗ وَ اَعۡرَضَ عَنۡۢ بَعۡضٍ ۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتۡ مَنۡ اَنۡۢبَاَکَ هٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الۡعَلِیۡمُ الۡخَبِیۡرُ
অর্থ: আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন; অতঃপর যখন সে অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার (নবীর) কাছে এটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করিল আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানাল তখন সে বলল, ‘আপনাকে এ সংবাদ কে দিল?’ সে বলল, ‘মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন।’ And [remember] when the Prophet confided to one of his wives a statement; and when she informed [another] of it and Allah showed it to him, he made known part of it and ignored a part. And when he informed her about it, she said, "Who told you this?" He said, "I was informed by the Knowing, the Acquainted."
বন্ধু এই আয়াতটি দিয়ে যে ব্যাপারটা বুঝাতে শেয়ার করেছিলেন তা হলো, আল্লাহ্ রাসূলকে ওহী প্রেরণ ছাড়াও রাসূলের সাথে কথা বলতেন, তাই হলো বিশেষ হাদিস, অর্থাৎ হাদিসে কুদসি। আর সাধারণভাবে রাসূল সাহাবীদের সাথে দৈনন্দিন যেসব কথাবার্তা বলেছেন, তা হলো হাদিস।
আমি হাদিসে কুসসি নিয়ে ভাবনায় পরে গেলাম। কুরআনের আয়াত অনুযায়ী আল্লাহ্ তো ওহী ছাড়াও রাসূলের সাথে কথা বলতেন। ভাবতে ভাবতেই উত্তর পেয়ে গেলাম। আর তা হলো, আল্লাহ্ ও রাসূলের মাঝে বিশেষ কথা যা রাসূল প্রকাশ (disclosed) করেননি। আল্লাহ্ যদি চাইতেন তবে সূরা ৬৬ এর আয়াত ৩ এর মাঝেই বলে দিতেন। কিন্তু তা হয়নি। এতে বুঝা যায়, আল্লাহ্ এবং রাসূলের মাঝে আলাদাভাবে যে কথা হতো তা আমাদের কাছে অপ্রকাশিত। আমরা এখন হাদিসে কুদসি নাম দিয়ে "রাসূলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহ্ বলেন যে..." এভাবে আমাদের মাঝে কে বা কাহারা ছড়িয়ে দিয়েছে এবং সেটার প্রচার প্রসারে আমাদের আলেম সমাজ অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। আম জনতা তো বোকা। তারা প্রশ্ন করে না। অমুক আলেম বলেছেন তো নিশ্চয়ই ঠিক বলেছেন!
একটা ঘটনা বলি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। দুইদিন আগেই একটা ফেসবুক গ্রুপে একজন একটা পোষ্ট দেন, যা ছিলো মোটামুটি নিম্নরূপ:
"কিয়ামতের মাঠে নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে।" - আল-কুরআন
আমি সাথে সাথেই মন্তব্য করে বলি যে, কুরআনের আয়াত দেখান।
উত্তরে তিনি আমাকে একটা স্ক্রিনশট দেন। সেখানে লেখা ছিলো, "কিয়ামতের মাঠে নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে।" - হাদিসে কুদসি
আমি তাকে পাল্টা মন্তব্যে বললাম, আমাকে কুরআনের আয়াত দিন।
এবার তিনি রেগে গিয়ে বললেন, "নাউজুবিল্লাহ, আপনি তো কুরআন অস্বীকারকারী"।
আমি আর এর উত্তর দিতে পারিনি। হতে পারে তিনি আমাকে ব্লক করে দিয়েছেন।
এবার মূল আলোচনায় ফিরে আসি। হাদিসে কুদসি তবে কি প্যারালাল কুরআন হিসাবে কোনো একটা গোষ্ঠী বা শ্রেণী প্রতিষ্ঠা করে ফেলেছে?
কুরআন দিয়ে সাধারণ অনেক হাদিসের বক্তব্য বাতিল হয়ে যায়। হাদিসে কুদসি তবে কি নতুন পরিকল্পনা? সাধারণ মানুষ বুঝতেই পারেন না যে, কোনটা কুরআন আর কোনটা কুরআন নয়!
ধ্বংস হোক ওরা, যারা আল্লাহর কিতাব কুরআনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।

আপনার জন্য নির্বাচিত

সম্পর্কিত গবেষণা ও প্রাসঙ্গিক বিষয়সমূহ

এই বিষয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট আরও কিছু গভীর আলোচনা ও কুরআনভিত্তিক অনুসন্ধান

সকল প্রবন্ধ দেখুন

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইফতারের সময়সূচি

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা কর্তৃক নাযিলকৃত পবিত্র ঐশি গ্রন্থ আল কোরআন। এর বিধান মোতাবেক সকল কাজ আনজাম দেয়া সকল মুমিনের জন্যে ফরজ। রোজা এমনি একটি ফরজ কাজ, যা

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

একীভূত সার্বভৌম ম্যাট্রিক্স

প্রচলিত লোকজ ধারণার বাইরে গিয়ে আরবির মূল শব্দার্থ ও তাওহীদের একক সার্বভৌমত্বের আলোকে মালাইকা (নির্বাহী আইন), ওহী (প্রশাসনিক কোড) এবং রুহ (লাইভ এক্সিকিউটিভ কমান্ড)-এর পুনর্মূল্যায়ন ও সূরা নিসার ৪:৮২ ফিল্টারে মহাজাগতিক বিচারবিজ্ঞানের অনন্য বিশ্লেষণ। লেখক: আলম এম.।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

রাসূলুল্লাহ (সা.)-এর ঐশ্বরিক শিক্ষা ও অক্ষরজ্ঞান

রাসূলুল্লাহ (সা.) কি নিরক্ষর ছিলেন? ‘বলো’ (কুল) বনাম ‘পড়ো’ (ইকরা)-এর মনস্তাত্ত্বিক পার্থক্য, জিবরাঈল (আল্লাহর রূপান্তরকারী শক্তি) ও কলমের শিক্ষা, ‘উম্মী’ শব্দের মূল ধাতু এবং নবুয়ত-পূর্ব বনাম নবুয়ত-পরবর্তী অবস্থার গভীর কুরআনিক ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

লওহে মাহফুজ

সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতের কষ্টিপাথরে লওহে মাহফুজ সংক্রান্ত আয়াতসমূহের দ্বন্দ্বহীন পাঠ, মূল শব্দসমূহের (লওহ, মাহফুজ, কিতাব, নাবরাআহা) আরবী রুট বিশ্লেষণ এবং লওহে মাহফুজ (মহাজাগতিক নিয়ম ও ওহী) বনাম আমলনামার (ব্যক্তিগত কর্মের খাতা) মৌলিক পার্থক্য।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

ঐশ্বরিক আলোর উপমা-রহস্য: সূরা আন-নূর, আয়াত ৩৫

সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াত ('আয়াহ আল-নূর')-এর প্রচলিত আক্ষরিক, দেহতাত্ত্বিক-মরমী ও কোয়ান্টাম বৈজ্ঞানিক অনুবাদ, সূরা আত-তীন (৯৫:১) ও আহসানি তাকউইমের সংযোগ, ৫টি মূল শব্দের আরবী রুট বিশ্লেষণ এবং আলোর সর্বব্যাপী উপস্থিতি বনাম গতির দার্শনিক-বৈজ্ঞানিক তত্ত্ব।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন