হাদিস সম্পর্কে আল্লাহর প্রশ্ন

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬
  • আল্লাহ্,তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই। তিনি তোমাদের কিয়ামতের দিন একত্র করবেনই, তাতে কোন সন্দেহ নেই। কে আল্লাহ্ অপেক্ষা অধিক সত্য হাদিস (কথা) বলতে পারে? (সুরা৪:আয়াত৮৭)
  • এরপর তারা আর কোন হাদিসে (কথায়) ঈমান আনবে? (সুরা ৭,আয়াত ১৮৫)
  • এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার নিকট তিলাওয়াত করছি যথাযথ ভাবে। সুতরাং আল্লাহ্ এবং তাঁর আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিসে (বাণীতে) বিশ্বাস করবে? (সুরা৪৫, আয়াত ৬)
  • তারা কি বলে,‘ এ কুরআন তার নিজের রচনা? তারা যদি সত্যবাদী হয় তবে এর সদৃশ কোন হাদিস (রচনা) উপস্থিত করুক না। (সুরা৫২, আয়াত৩৩-৩৪)
  • তোমরা কি এ হাদিসে (কথায়) বিস্ময় বোধ করছ? (সুরা ৫৩, আয়াত ৫৯)
  • ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ। তবুও কি তোমরা এ হাদিস (বাণী) কে তুচ্ছ গণ্য করবে? এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছ! (সুরা ৫৬, আয়াত ৮০-৮২)
  • সেদিন দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য। সুতরাং তারা এর পরিবর্তে আর কোন হাদিসে (কথায়) বিশ্বাস স্থাপন করবে? (সুরা ৭৭, আয়াত ৪৯-৫০)
হাদিস শব্দের অর্থ কথা, বাণী,বৃত্তান্ত, প্রসংগ বা উপদেশ। আল্লাহর কিতাবে দুই প্রকার হাদিসের উল্লেখ আছে।

আহসানাল হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস (উত্তম বাণী) সম্বলিত কিতাব যা সুসমঞ্জস এবং যা পুন:পুন: আবৃত্তি করা হয়। তাতে, যারা তাদের রবকে ভয় করে, তাদের গাত্র রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এ-ই আল্লাহর নির্দেশ। (সুরা ৩৯, আয়াত ২৩)
লাহ্ওয়াল হাদিস মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য লাহ্ওয়াল হাদিস (অসার বাণী) ক্রয় করে নেয় এবং আল্লাহ্-প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। (সুরা ৩১:আয়াত ৬)
আল্লাহর আলোচিত হাদিস সম্পর্কে প্রশ্ন-
  1. তোমার নিকট মূসার হাদিস (বৃত্তান্ত) পৌঁছিয়েছে কি?(সুরা ২০, আয়াত ৯; ৭৯:১৫)
  2. তোমার নিকট ইবরাহীমের সম্মানিত মেহমানদের হাদিস (বৃত্তান্ত) এসেছে কি? (সুরা ৫১, আয়াত ২৪)
  3. তোমার নিকট সৈন্য বাহিনীর হাদিস (বৃত্তান্ত) পৌছিয়েছে কি? (সুরা ৮৫, আয়াত ১৭)
  4. তোমার নিকট কিয়ামতের হাদিস(সংবাদ)পৌঁছিয়েছে কি? (সুরা ৮৮:আয়াত ১)
  5. নিশ্চয়ই এ (কুরআন) সম্মানিত রাসূলের কথা (হাদিস) (সুরা ৬৯, আয়াত ৪০; ৮১:১৯)
আল্লাহ্ তাঁর মহাগ্রন্থ কুরআনে উপরোক্ত হাদিসগুলোর আলোচনা করেছেন।রাসূল আল্লাহর হাদিস প্রচারে করতেন-
সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেন নি। একে করেছেন সুপ্রতিষ্টিত তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মু’মিন, যারা সৎকর্ম করে,তাদের এ সুসংবাদ দেওয়ার জন্য যে,তাদের জন্য আছে উত্তম পুরুষ্কার,যাতে তারা চিরস্থায়ী হবে। ....তারা এ হাদিস (বাণী) বিশ্বাস না করলে সম্ভবত তাদের পিছনে ঘুরে তুমি দুঃখে আত্নবিনাশী হয়ে পড়বে-(সুরা ১৮:আয়াত ১-৬)
যখনই তাদের কাছে দয়াময়ের হাদিস (বাণী) থেকে নূতন উপদেশ আসে তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয়। (সুরা ২৬, আয়াত ৫)
আল্লাহর হাদিস ব্যতীত আলোচনা হলে তাতে বসা নিষেধ
কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনবে, আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তাতে বিদ্রুপ করা হচ্ছে তখন যে পর্যন্ত তারা অন্য হাদিসে (প্রসংগে) লিপ্ত থাকবে তোমরা তাদের সাথে বসবে না, অন্যথায় তোমরাও তাদের মত হবে। মুনাফিক এবং কাফির সকলকেই আল্লাহ্ জাহান্নামে একত্র করবেন। (সুরা ৪, আয়াত ১৪০)
তুমি যখন দেখ, তারা আমার আয়াতসমূহ সম্বন্ধে উপহাস মূলক আলোচনায় মগ্ন হয় তখন যতক্ষণ পর্যন্ত তারা অন্য হাদিসে (কথায়) লিপ্ত থাকবে তোমরা তাদের থেকে দুরে থাকবে এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে যালিম সম্প্রদায়ের সাথে বসবে না। (সুরা ৬, আয়াত ৬৮)
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।

আপনার জন্য নির্বাচিত

সম্পর্কিত গবেষণা ও প্রাসঙ্গিক বিষয়সমূহ

এই বিষয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট আরও কিছু গভীর আলোচনা ও কুরআনভিত্তিক অনুসন্ধান

সকল প্রবন্ধ দেখুন

সালাতুল উস্তা: আমরা কি শুধু সালাত পড়ি, নাকি আল্লাহর জন্য দাঁড়াই?

কুরআনে সামাজিক অধিকার, দায়িত্ব ও অনুগ্রহের বিধানের মাঝে হঠাৎ সালাতুল উস্তার আলোচনা কেন? মূলধাতু و س ط, ح ف ظ ও ق ن ت-এর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, মরুভূমির পানির মশকের রূপক এবং আল্লাহর জন্য কানিত অবস্থায় দাঁড়ানোর নিবিড় পর্যালোচনা। আলম এম.-এর নিবন্ধ।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

কুরআনের ভাষায় ‘আল্লাহর ঘর’, ‘আল্লাহর চেহারা’, ‘আল্লাহর হাত’: আক্ষরিক অনুবাদ কি সবসময় কুরআনিক অর্থ বহন করে?

কুরআনের বাংলা অনুবাদে ‘আল্লাহর ঘর’, ‘আল্লাহর চেহারা’, ‘আল্লাহর হাত’, ‘আল্লাহর চোখ’ কিংবা ‘আরশে সমাসীন’ পাঠ করে আল্লাহকে দেহধারী বা মানবীয় গুণসম্পন্ন সত্ত্বা মনে করার বিভ্রান্তি তৈরি হয় কেন? ৪:৮২ ফিল্টার, ৪২:১১-এর সেমান্টিক বাউন্ডারি ও ৩:৭-এর মুহকামাত-মুতাশাবিহাত কাঠামোর আলোকে একটি প্রামাণ্য শব্দতাত্ত্বিক ও গভীর পদ্ধতিগত গবেষণা।

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

আল্লাহর নিদর্শন: বাহ্যিক ও অন্তর্গত

আল্লাহর নিদর্শন: বাহ্যিক ও অন্তর্গতআমাদের চারপাশে এবং আমাদের নিজের অন্তরে আল্লাহর নিদর্শন বিরাজমান।বাহ্যিক নিদর্শন:আকাশ, দিগন্ত, প্রকৃতি, বিশ্বব্রহ্মাণ্ড

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইফতারের সময়সূচি

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা কর্তৃক নাযিলকৃত পবিত্র ঐশি গ্রন্থ আল কোরআন। এর বিধান মোতাবেক সকল কাজ আনজাম দেয়া সকল মুমিনের জন্যে ফরজ। রোজা এমনি একটি ফরজ কাজ, যা

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন

হাদিসে কুদদি

কয়দিন আগে আমার এক বন্ধু সূরা আত-তাহরীম (৬৬) এর ৩ নম্বর আয়াত ইনবক্সে শেয়ার করেন, যা নিম্নরূপ:وَ اِذۡ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعۡضِ اَزۡوَاجِهٖ حَدِیۡث

কুরআনিক
~৩ মিনিট পাঠ
পড়ুন