"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) পবিত্র কুরআনের বাক্যাংশ (সূরা আল-বাকারাহ১৫৬), যার অর্থ হলো - "নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই সান্নিধ্যে ফিরে যাব"।
কোনো মানুষের মৃত্যুর সংবাদ পেলে আমরা "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পড়ে থাকি, অথচ আমাদের অধিকাংশ মানুষ এর অর্থই জানিনা। আমরা কি ধর্ম বর্ন নির্বিশেষে যে কারো মৃত্যুর খবর শুনে বলা জায়েজ হবে?
অনেকেই অন্য ধর্মের বিশ্বাসীদের বা নাস্তিকদের মৃত্যুর খবর শুনে RIP (Rest in Peace) বলেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" বললে কি কোনো সমস্যা আছে?
আমার মতে যে কারো মৃত্যুর খবর শুনে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" বলা যেতে পারে। অর্থের প্রতি দৃষ্টি দিলে বুঝাই যায় যে, নিজের জন্য বলা হচ্ছে - "নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই সান্নিধ্যে ফিরে যাব"।
NB: আপনাদের ভিন্নমত থাকতেই পারে। আমার ভুল হলে কুরআনের আয়াতের রেফারেন্স দিয়ে শুধরে দেবার অনুরোধ করছি।

